খুলনা ব্যুরো
শনিবার দুপুরে নগরের বাস্তুহারা কলোনি থেকে খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ শিকদার কে ২০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে খালিশপুর থানা পুলিশ।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, বাস্তহারা কলোনিতে প্রকশ্যে ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে হানা দেয়।এ সময় ২০ পিস ইয়াবাসহ পলাশকে আটক করা হয় ।
তিনি বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজালাল সুজন বলেন, পলাশ খালিশপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। পলাশের ইয়াবাসহ আটকের খবর শুনে তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।






