দৈনিক প্রবাহ নিউজ প্রতিবেদক জাহিদের পিতা মুমর্ষবস্থায়, শয্যা পাশে CINtv24 সম্পাদক আবু হামজা বাঁধন

86

ফুলতলা প্রতিনিধি।

দৈনিক প্রবাহ নিউজ টিভির স্টাফ রিপোর্টার জাহিদ হাসানের পিতা খোকা বিশ্বাস স্টোকজনিত কারণে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমর্ষবস্থায় ভর্তি হয়েছেন বৃহস্পিতবার সকালে। খবর পেয়ে সি আই এন টিভি ২৪ নিউজ পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি  মো.আবু হামজা বাঁধন অসুস্থ  খোকা বিশ্বাসকে দেখতে যান।  এ সময় সি আই এন টিভি ২৪ নিউজ পোর্টালের চিফ রিপোর্টার আল আমিন খান উপস্থিত ছিলেন।

ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার  (আরএমও) মৃম্ময় জানান,  খোকা বিশ্বাসের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এ দিকে সাংবাদিক জাহিদের পিতার সুস্থ্যতা কামানায় বিবৃতি দিয়েছেন বাংলাদেশ রিপোর্টাস ক্লাবের খুলনা বিভাগীয় কমিটির সেক্রেটারী শাহাদাৎ হোসেন শাওন ও দৈনিক ঢাকা রিপোর্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুসফিকুর রহমান ‍সুভ।