অভয়নগরে পীর কাজী মিজানুর রহমানের পরলোকগমন

553

মনির আহমেদ তামিম, অভয়নগর থানা প্রতিনিধি

যশোর অভয়নগর সিদ্ধিপাশা কাজী বাড়ির বর্তমান গদিনশিল পীর কাজী মিজানুর রহমান গতকাল রোববার সন্ধ্যা ৭টায়  তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে অইন্নাইলাহে রাজিউন) । আজ  সোমবার তাঁর জানাজার নামাজ জোহর বাদ বাসভবনে অনুষ্ঠিত হয়।

কাজী মিজানুর রহমানের মৃত্যুতে সিদ্দিপাশা এলাকায়  শোকের ছাঁয়া  নেমে আসে । তাঁর জীবদ্দশায় তিনি স্ত্রী ও এক পূত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। তার এ মৃত্যুতে শোক বিবৃতি প্রদান করেছেন ৮নং সিদ্দিপাশা ইউনিয়নের  চেয়ারম্যান খাঁন এ কামাল হাচান।