খানজাহান আলী থানা প্রতিনিধি :
১২ মাসের ১৩ দিনই কোপাকুপি না হয় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে কেএমপি’র বহুল আলোচিত খানজাহান আলী থানাধীন মশিয়ালী গ্রামের কথিত মীনাবাজার নামক স্থানে। এর ধারাবাহিকতায় বুধবার আনুমানিক সকাল ৭টার দিকে মিনাবাজার তৈয়বুর রহমান ওরফে তৈয়ব নামে এক দিনমজুরকে পিটিয়ে জখম করে দূবৃর্ত্তরা।
এলাকাবাসি জানায়, পূর্ব শত্রুতার জেরের অংশ হিসেবে মীনাবাজার সেলিমের দোকানের সামনে বাবু শেখ (২৬), পিতা-ইনছার শেখ ও সাকিব (১৮) , পিতা-নাসির শেখ লোহার রড দিয়ে তৈয়বকে মাথায় ও পিঠে আঘাত করে তাৎক্ষনিকভাবে পালিয়ে যায়।
আহতবস্থায় স্থানীয়রা তৈয়বকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলতলায় প্রেরন করে। এ ঘটনায় খানজাহান আলী থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। এস আই দেবেশ জানান, ঘটনার পরপর আমি হাসপাতালে যায়, অপরাধীদের ধরার চেষ্টায় রয়েছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মীনাবাজার পুলিশের একটি টহল গাড়ি অবস্থান করছে এবং এলাকায় থমথমে পরিবেশ লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, এ ঘটনার কয়েকদিন পূর্বে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে মশিয়ালীতে।






