যানজটে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করলেন ওবায়দুল কাদের

156

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মহাসড়কে দীর্ঘ যানজটে সৃষ্ট মানুষের ভোগান্তির জন্য তিনি এই দুঃখপ্রকাশ করলেন।
তিনি বলেন, একজন মন্ত্রী হিসেবে জনগণের দুর্ভোগের জন্য আমার দায় এড়াতে পারি না।
আজ রোববার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি আরও বলেন, তবে দীর্ঘ যানজট বা ভোগান্তি কেবল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, দেশের সব মহাসড়কে নয় বলেও দাবি করেন এ সময় মন্ত্রী।
আজ বিকেল থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে উল্লেখ করে কাদের বলেন, কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।