খুলনা থেকে বিপ্লব মজুমদার।
বিআরটিসি খুলনা বাস ডিপোর চালক ও বিআরটিসি শ্রমিক কর্মচারিলীগ (সিবিএ) সাধারন সম্পাদক কবির হোসেন এর অ-ঘোষিত নিয়ন্ত্রনে চলছে খুলনার এই ডিপোটি । এছাড়া কবির হোসেনের সিদ্ধান্ত নিয়েই ডিপোর অন্যান্য চালকদের চলতে হয় বলে এমন মন্তব্য করেন খুলনা বাস ডিপোতে কর্মরত এক চালক। ’তথ্যমতে, বিভিন্ন অপরাধের কারণে কবির হোসেনকে সিলেট বদলি করেন কর্তৃপক্ষ। সেখান থেকে যশোর জেলায় বদলি হয়ে আসেন কবির। পরে ঢাকার জোয়ারসাহারা বাস ডিপো থেকে লবিং করে বদলি হয়ে ড্রাইভার কবির চলে আসেন খুলনা বাস ডিপোতে।







