চরমপন্থীর সদস্য নাসিম গ্রেফতার

515

ডেক্স রিপোর্ট।।

খুলনার এক সময়কার আতংক,  চরমপন্থী সদস্য নাসিম অবশেষে আটক হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। প্রায় ৩ যুগ কাপিয়ে বেড়ানো নাসিম দীর্ঘ দিন অধোরা ছিল। নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে বার বার পুলিশের চোখে ধুলা দিয়ে আসছিল। অবশেষে  দৌলতপুর থানার ওসি কাজী কামাল হোসেনের নেতৃত্বে নাসিম শেখ (৫৪), পিতা-আব্দুল গফুর শেখ, সাং-দিঘলিয়া, জেলা-খুলনাকে বগুরার শহরতলী থেকে গ্রেফতার করা হয় বলে নির্ভরযোগ্য সূত্র জানায়।

সূত্র আরও জানায়, বিস্তারিত তথ্য ও অস্ত্র উদ্ধার সহ নানা কারণে তাকে নিয়ে পুলিশ অভিযান করতে মাঠে নামতে পারেন। পুলিশের পক্ষ থেকে এ বিষয় স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে নানা কৌশলগত কারণে এখনও প্রশাসন নাসিমের আটকের বিষয় স্পষ্ট কোন তথ্য জানাচ্ছে না।

নাসিমের স্ত্রী মুক্তি বেগম এ প্রতিবেদককে বলেন, পুলিশ আমার স্বামীকে গ্রেফতার করেছে। তবে এখনও পর্যন্ত তাঁর (নাসিম) সাথে যোগাযোগ বা দেখা করতে পারেনি।

এ বিষয় সর্বশেষ তথ্য জানতে এসি দৌলতপুর জোন আবু জাফর জানান, না‌সিম এখন পু‌লি‌শি হেফাজ‌া‌তে রয়ে‌ছে।