ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং ফকিরহাট কাজী আজহার আলী কলেজের প্রভাষক আবুল আহসান টিটু গত কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে মারাত্মকভাবে অসুস্থ। তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, সহ প্রেসক্লাবের নের্তৃবৃন্দ। এক বিবৃতিতে নের্তৃবৃন্দ আহসান টিটুর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেছেন।






