এম হুসাইন সাব্বির।।
খুলনা জেলার খানজাহান আলী থানার শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার সহ সভাপতি, শিরোমনি কেন্দ্রীয় ঈদগাহের সভাপতি সহ বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠানের খাদেম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ শেখ সিরাজুল ইসলাম রোগমুক্তি কামনায় শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মুহা. ইব্রাহিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী আলহাজ্জ মু. আমিনুল ইসলাম, হাফেজ মাওঃ নাসির উদ্দিন, হাঃ ইউনুস, হাফেজ ইকবাল হুসাইন, মাদ্রাসা মসজিদের খতিব হাফেজ মাওঃ মনিরুজ্জামান, কাগজীআঃ হান্নান, মোঃ আশরাফুল আলম সহ অত্র মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।






