সাংবাদিক শফিকের পক্ষ থেকে ফুলতলা উপজেলায় করোনা রোগে লাশ দাফনের জন্য সুরক্ষা সামগ্রী বিতরন

122

আবু হামজা বাঁধন

খুলনা জেলার দামোদর গ্রামের কৃতি সন্তান শফিকুল ইসলাম শফিক। শৈসব থেকে তিনি এলাকার মানুষের জন্য নিবেদিত ।  সাংবাদিকতা পেশায়  বেশির ভাগই সময় কাটে রাজধানীতে। তবে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সাংবাদিক শফিকও এগিয়ে এসেছেন তার উপজেলা বাসীর কাছে। যদিও এখন পর্যন্ত ফুলতলা উপজেলায় করোনা আক্রান্তে কেউ মৃত বরণ করেনি। তারপরেও যে কোন মুহুর্তে বাড়তে পারে করোনী মহামারি এই উপজেলাতে। তবে বেশিরভাগ সময় করোনা রোগির লাশ দাফনে নানা বিপত্তি দেখা দেয়। যার মধ্যে অন্যতম কারণ সুরক্ষা সামগ্রী অপ্রতুলতা । যে কারণে আগের থেকেই সাংবাদিক শফিক ফুলতলা উপজেলায় করোনা রোগে মৃতব্যক্তির লাশ দাফনের জন্য ৫০ হাজার ২০০ টাকার সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন ফুলতলা উপজেলা প্রশাসনের কাছে।

তথ্যমতে জানাযায়,  উপজেলার ৪ ইউনিয়েনের জন্য সম্ভাব্য করোনা আক্রান্ত বা উপস্বর্গ নিয়ে মৃত ব্যক্তির দাফন বা সতকারে নিয়োজিত ব্যক্তির সুরক্ষা নিশ্চত করতে ৪০০ সার্জিক্যাল মাস্ক, ৪০০ হ্যান্ড গ্লাভস এবং প্রতি ইউনিয়নের জন্য ৭টি করে মোট ২৮টি পিপিই প্রদান করা হয়।

সুরক্ষা সামগ্রী হস্তান্তরের সময়  উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার পারভিন সুলতানা, উপজেলার ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি, দামোদর ইউনিয়নের চেয়ারম্যান শরিফ মুহাম্মদ শিপলু ভূইয়া, জামিরা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ফুলতলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা।