এম হুসাইন সাব্বির, ক্রাইম রিপোর্টার-খুলনা।
খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে গতকাল ২২/০২/২০২০ খ্রিঃ মূলে রূপসা থানাধীন সেনেরবাজার ফেরিঘাটে অবস্থান করাকালে গতকাল ২২/০২/২০২০ তারিখ রাত ০৯.৩০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন আইচগাতী সাকিনস্থ খুলনা টু তেরখাদাগামী পাকা সড়কে মনিরুল ইসলাম এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামি ১। তারা শরীফ ওরফে রিপন (৩৭), পিতা-বাচ্চু শরীফ, সাং-বাওইসোনা, থানা- নড়াগাতি, নড়াইলকে ধৃত পূর্বক এর হেফাজত হতে ৬২ (বাষট্টি) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ২২/০২/২০২০ খ্রিঃ তারিখ রাত্র ২১.৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে খুলনা জেলা গোয়েন্দা শাখা, খুলনার পুলিশ পরিদর্শক/সেখ কনি মিয়া বাদী হয়ে রূপসা থানায় উপরোক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।






